ক্যাম্পাস পত্রিকার পক্ষ থেকে লক্ষ্মীপুরের ধর্মপুর উচ্চ বিদ্যালয়কে সম্প্রতি কম্পিউটার প্রদান করা হয়। গ্রামীণ জনপদের মানসম্পন্ন এ স্কুলে কোন কম্পিউটার না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবহারের নিমিত্তে প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন -এর হাতে কম্পিউটার তুলে দেন প্রথিতযশা চার্টার্ড একাউন্টেন্ট, বিসিআইসি’র সাবেক অর্থ-পরিচালক, লক্ষ্মীপুর জেলার সুসন্তান মোহাম্মদ সিরাজ উল্লাহ। সাথে ক্যাম্পাস পত্রিকার সম্পাদক এম হেলাল এবং ক্যাম্পাস’র ক’জন।